| বঙ্গাব্দ

হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 02-11-2026 ইং
  • 28364 বার পঠিত
হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল
ছবির ক্যাপশন: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল

ভাটারা এলাকায় শামীম হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি মোজাম্মেল হক গ্রেপ্তার দৃশ্যমান

প্রতিবেদক: বুলবুল আহমেদ

ঐতিহাসিক জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় মো. শামীম মিয়া নামের এক আন্দোলনকারীকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম মোজাম্মেল হককে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেন।

আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী এডভোকেট লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের শুনানি ও রিমান্ড প্রক্রিয়া মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান গত ২৭ অক্টোবর হত্যাচেষ্টা মামলায় বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে লিখিত আবেদন জানান।

সোমবারে কড়া পুলিশ নিরাপত্তায় আসামিকে কাশিমপুর কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আসামিকে মামলায় গ্রেপ্তার দেখানোর পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়াসহ বেশ কয়েকজন আইনজীবী গ্রেপ্তার না দেখানোর পক্ষে আইনি যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের বিস্তারিত শুনানি গ্রহণ শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হয়ে বি এম মোজাম্মেল হককে শামীম হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার বিবরণ ও পটভূমি মামলার এজাহার ও সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই ছাত্র-জনতার অভ্যুথান চলাকালে ভাটারা এলাকার ১০০ ফিট প্রধান সড়কে শান্তিপ্রিয় আন্দোলনে যোগ দেন ভুক্তভোগী মো. শামীম মিয়া। আন্দোলন প্রতিহত করতে তৎকালীন ক্ষমতাসীন দলের নির্দেশে হামলা চালানো হলে শামীম মিয়ার শরীরের বিভিন্ন স্থানে চারটি মারাত্মক বুলেট বিদ্ধ হয়।

পরবর্তীতে দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে ভুক্তভোগী মো. শামীম মিয়া বাদী হয়ে ভাটারা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ একাধিক নেতাকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলায় অন্যতম এজাহারনামীয় আসামি হিসেবে সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে আজ আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হলো।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency