কেরানীগঞ্জের বিশেষ কারাগারে আ.লীগ নেতারা: জানালা-পর্দা থেকে আলাদা গোসলখানা পর্যন্ত নানা চাহিদা
প্রকাশকাল: ১৮ জুলাই ২০২৫
ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত বিশেষ কেন্দ্রীয় কারাগার, যা একসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তৈরি হচ্ছিল, সেখানে বর্তমানে আছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।
গত বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের একাধিক শীর্ষ নেতা গ্রেফতার হন। এরপর থেকে এই বিশেষ কারাগার হয়ে উঠেছে "ভিআইপি বন্দিদের" জন্য সংরক্ষিত কারাগার।
কারা সূত্রে জানা যায়, এই বিশেষ কারাগারে বন্দি ধারণক্ষমতা ৩০০ হলেও বর্তমানে সেখানে আছেন ৯৫ জন বন্দি।
এর মধ্যে ৪৮ জনই ভিআইপি বন্দি। বাকিরা সাধারণ বন্দি, যারা মূলত ভিআইপিদের সেবায় নিয়োজিত।
প্রতিটি ওয়ার্ডে গড়ে ৪ জন ভিআইপি বন্দি রাখা হয়েছে। তাদের ওয়ার্ড থেকে বের হওয়া নিষেধ, প্রয়োজনীয় সবকিছু তারা সেবকদের মাধ্যমে সংগ্রহ করছেন।
প্রত্যেক ভিআইপি বন্দি পাচ্ছেন:
একটি বিছানা
একটি টেবিল ও চেয়ার
প্রতিদিনের পত্রিকা
নামাজ ও বই পড়ার সুযোগ
তবে এই কারাগারে নেই টিভি, যেটি সাধারণ কেন্দ্রীয় কারাগারে পাওয়া যেত। টিভি ও অতিরিক্ত সুযোগ-সুবিধার জন্য অনেকে অনুরোধ করলেও কারা বিধিমালা অনুযায়ী সেগুলো দেওয়া যাচ্ছে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ধর্মীয় বই পড়েই সময় কাটছে। নিয়মিত আদালতে হাজিরা দিতে হচ্ছে। জানালার নতুন পর্দা, আলাদা ওজুখানা, গোসলখানা চেয়েছেন। অনুমোদন না থাকায় তা দেওয়া হয়নি।
কারা ভবনের ভেতরে থাকা ওয়াকওয়েতে হাঁটেন। পুরো কম্পাউন্ডে হাঁটার অনুমতি মেলেনি।
একই রুমে থাকেন। হাঁটা ও ব্যায়াম করেন একসঙ্গে। সময় কাটে বই ও পত্রিকায়।
ঘনঘন আদালতে যান। উপন্যাসপ্রেমী, কিছু বইয়ের অনুরোধ করেছেন। কোমরের ব্যথায় নিয়মিত বেল্ট পরেন।
একেবারে চুপচাপ। কারা কর্মকর্তারা বলছেন, তিনি কোনও বাড়তি সুবিধা চাননি।
শারীরিকভাবে দুর্বল, শুয়ে-বসে সময় কাটে। মাঝে মাঝে গল্প করেন রুমমেটদের সঙ্গে।
কারাগারে সর্বোচ্চ নীরবতা পালনকারী। একপ্রকার নিঃসঙ্গ জীবন যাপন করছেন।
আইনভিত্তিক বই পড়েই সময় কাটে। মানিক অসুস্থ, চলমান চিকিৎসাধীন। কম কথা বলেন।
নতুন বইয়ের অনুরোধ করেছেন। বিশেষ পছন্দ বাংলা অনুবাদে বিদেশি বই। কারাগারে লাইব্রেরি সমৃদ্ধ করার পরামর্শ দিয়েছেন।
হার্টের সমস্যায় বিশ্রামে থাকেন। আদালতে খুব কম যান।
অতিরিক্ত আইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবির জানান—
“কারাবিধি অনুযায়ী যা কিছু দেওয়া যায়, আমরা তা-ই দিচ্ছি। হাঁটাহাঁটি, নামাজ ও পত্রিকা পড়ে ভিআইপি বন্দিরা সময় কাটাচ্ছেন। কেউ কেউ বই পড়ছেন, কেউ আবার নীরব থাকছেন।”
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |