| বঙ্গাব্দ

এক দফার আগে সাত দফা মেনে নেন: জামায়াত আমির

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 31-10-2026 ইং
  • 71195 বার পঠিত
এক দফার আগে সাত দফা মেনে নেন: জামায়াত আমির
ছবির ক্যাপশন: সরকারকে ৭ দফা মেনে নেওয়ার আহ্বান

এক দফা দেওয়ার আগেই সরকারকে ৭ দফা মেনে নেওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

প্রতিবেদক: বুলবুল আহমেদ

সরকারকে বড় কোনো ‘এক দফা’ আন্দোলনের সম্মুখীন হওয়ার আগেই অবিলম্বে ১১-দলীয় ঐক্যের ঘোষিত ৭ দফা দাবি মেনে নেওয়ার জোর আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্টভাবে বলেছেন, এই ৭ দফা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তির এজেন্ডা নয়; এটি এ দেশের সাধারণ জনগণের মৌলিক দাবি। গণভোটের ঐতিহাসিক রায়কে অস্বীকার করে সরকার সরাসরি জনগণকে অপমান করেছে এবং জনগণ রাজপথে তা বাস্তবায়নের মাধ্যমেই এর উপযুক্ত জবাব দেবে।

শনিবার (৩১ অক্টোবর) রাতে যশোরের ঐতিহ্যবাহী মুড়লীর মোড়ে ১১-দলীয় ঐক্য আয়োজিত ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া ঐতিহাসিক লংমার্চের এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমীর এসব কথা বলেন।

গণভোটের রায় ও সরকারের অবস্থানের তীব্র সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, “গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ‘হ্যাঁ’ ভোট দিয়েছিলেন। অথচ বর্তমান সরকার সেই স্পষ্ট গণরায়কে সম্পূর্ণ অস্বীকার করেছে। সংসদ নির্বাচনের রায় ছিনতাই করা সম্ভব হলেও তারা জনগণের গণভোটের রায় ছিনতাই করতে পারেনি। ক্ষমতায় যাওয়ার আগে এই গণভোটের রায় মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও ক্ষমতায় বসার পর তারা সেই অবস্থান থেকে সরে এসেছে। আপনাদের রায়কে তারা অগ্রাহ্য করেছে, আপনাদের অপমান করেছে। ইনশাআল্লাহ, জনগণ তাদের গণরায় বাস্তবায়নের মাধ্যমেই এই অপমানের জবাব দেবে।”

৭ দফা দাবি ও সরকারের প্রতি হুশিয়ারি ঘোষিত ৭ দফা দাবির গুরুত্ব তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, “সাত দফার মধ্যে গণভোটের রায় বাস্তবায়নই হলো সবচেয়ে প্রধান ও গুরুত্বপূর্ণ দাবি। এটি বাস্তবায়ন না হওয়ার কারণেই বাকি বিষয়গুলো নিয়ে জটিলতা ও সংকট তৈরি হয়েছে। একটি ইনসাফভিত্তিক, বৈষম্যহীন এবং যুবসমাজের কাক্সিক্ষত নতুন বাংলাদেশ গড়তে হলে গণভোটের এই প্রথম দাবি সবার আগে বাস্তবায়ন করতে হবে।”

সরকারকে সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, “এখনো সময় আছে, সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিন। রাজপথের এক দফার কঠোর সিদ্ধান্ত দেওয়ার আগেই জনগণের ৭ দফা মেনে নিন। সময় যদি একবার গড়িয়ে যায়, তবে দেশের মানুষ আর আপনাদের দিকে ফিরে তাকাবে না।”

বিশাল পথসভা ও কেন্দ্রীয় নেতাদের বক্তব্য দুপুর থেকে শুরু হওয়া হাজার হাজার মানুষের সমাগমে এই বিশাল পথসভায় সভাপতিত্ব করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।

পথসভায় অন্যান্য শরিক দলের শীর্ষ নেতাদের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নায়েবে আমির হামিদ হোসেন আজাদ, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency