| বঙ্গাব্দ

তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 19-10-2026 ইং
  • 10433 বার পঠিত
তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল
ছবির ক্যাপশন: রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল করল সরকার

প্রতিবেদক: বুলবুল আহমেদ

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক সোনালী, জনতা ও রূপালীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়।

চুক্তির মেয়াদ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন সোনালী ব্যাংকের মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে জনতা ও রূপালী ব্যাংকের ক্ষেত্রে সরকারের সম্মতির বিষয়টি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে চুক্তির শর্ত ও প্রচলিত আইন অনুসরণ করে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মো. শওকত আলী খান ২০২৪ সালের ৩০ অক্টোবর সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, কাজী মো. ওয়াহিদুল ইসলাম তিন বছরের চুক্তিতে রূপালী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। আর মো. মজিবর রহমান জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিন ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের পর এখন সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদকে আইন ও বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে হবে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency