প্রতিবেদক: বুলবুল আহমেদ
সৌদি আরবের বিভিন্ন প্রচলিত আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহের বিশেষ যৌথ অভিযানে প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির প্রশাসন। শনিবার (৩ সেপ্টেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সৌদি আরবের নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে গত ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
প্রতিবেদন অনুযায়ী, এক সপ্তাহে আইন ভঙ্গের অভিযোগে মোট ১১ হাজার ৮১৯ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে—
আবাসিক আইন লঙ্ঘন: ৫ হাজার ৭৯৩ জন
সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন: ৩ হাজার ৩০৭ জন
শ্রম আইন লঙ্ঘন: ২ হাজার ৭১৯ জন
যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শেষে প্রায় ২০ হাজার প্রবাসীকে জরুরি ট্রাভেল পাস বা ভ্রমণ নথি জোগাড়ের জন্য তাদের নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। এ ছাড়া ৪ হাজার জনেরও বেশি প্রবাসীর দেশত্যাগের আনুষ্ঠানিক প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সব মিলিয়ে বিভিন্ন ধরনের আইন অমান্য করার দায়ে বর্তমানে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয়েছেন ৩২ হাজারেরও অধিক প্রবাসী।
অভিযান চলাকালীন সীমান্ত পেরিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৩৮২ জনকে আটক করা হয়েছে, যাদের একটি বড় অংশই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। এ ছাড়া দেশ ছাড়ার সময় অবৈধভাবে পালানোর চেষ্টাকালে আরও ৩২ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি, অবৈধ প্রবাসীদের যাতায়াত, নিরাপদ আশ্রয় কিংবা কাজে সহায়তার অভিযোগে স্থানীয় বা প্রবাসীদের মধ্য থেকে ১৯ জনকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, অবৈধ প্রবাসীদের কোনো ধরনের আশ্রয় বা সহায়তা প্রদান করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। শুধু তাই নয়, অপরাধের সঙ্গে জড়িত যানবাহন ও ঘরবাড়ির মতো সম্পত্তিও রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করা হবে। সাধারণ নাগরিকদের এ ধরনের কোনো অনিয়ম চোখে পড়লে দ্রুত পুলিশ বা সংশ্লিষ্ট হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |