প্রতিবেদক: বুলবুল আহমেদ
দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ‘লিগ্যাল অ্যাফেয়ার্স’ বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেবে। যোগ্যতা সাপেক্ষে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: নগদ (Nagad)
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: লিগ্যাল অ্যাফেয়ার্স
পদসংখ্যা: ০১টি
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
কর্মস্থল: ঢাকা
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: বিজ্ঞপ্তিতে বয়সসীমা উল্লেখ করা হয়নি।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা আইন বিষয়ে এলএলবি (LLB) বা এলএলএম (LLM) ডিগ্রিধারী হতে হবে।
অন্যান্য দক্ষতা: কর্পোরেট বা ইন-হাউস আইনি বিষয়াদি সামলানোর কাজে পারদর্শী হতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
অন্যান্য সুবিধা: মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পদটিতে আবেদনের শেষ সময় আগামী ৫ অক্টোবর ২০২৬।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |