| বঙ্গাব্দ

আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-09-2026 ইং
  • 11205 বার পঠিত
আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত
ছবির ক্যাপশন: হিষ্কার হতে পারে সেই সিফাত

ফেসবুকে অশালীন মন্তব্য: আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্রকে শোকজ

প্রতিবেদক: বুলবুল আহমেদ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারবিরোধী ‘অশালীন’ ও ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য প্রচার করার অভিযোগে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। অভিযুক্ত মো. আব্দুল্লাহ সিফাতকে কেন কলেজ থেকে স্থায়ীভাবে বহিষ্কার অথবা কলেজ থেকে ছাড়পত্র (টিসি) দেওয়া হবে না, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়েছে কলেজ কর্তৃপক্ষ।

গত ৬ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষের পক্ষে অধ্যাপক ড. নিলুফা আহসানের স্বাক্ষর করা এক অফিসিয়াল নোটিশে এই তথ্য জানানো হয়েছে। নোটিশ পাওয়ার পর আগামী তিন কর্মদিবসের মধ্যে শিক্ষার্থী সিফাতকে কলেজ কর্তৃপক্ষের কাছে যথাযথ কারণ দর্শাতে বলা হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, মো. আব্দুল্লাহ সিফাত আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বিবিএ অনার্স (ব্যবস্থাপনা) বিভাগের চতুর্থ বর্ষের (শিক্ষাবর্ষ ২০২১-২০২২) শিক্ষার্থী। তাঁর আইডি নম্বর ৪১০২১০৪৬। রাষ্ট্রীয় শীর্ষ ব্যক্তি ও সরকার সম্পর্কে অবমাননাকর মন্তব্য ছড়ানোর অভিযোগ ওঠার পর কলেজ প্রশাসন শৃঙ্খলাভঙ্গের দায়ে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency