| বঙ্গাব্দ

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-09-2026 ইং
  • 14306 বার পঠিত
দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা
ছবির ক্যাপশন: জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

দেবের পর এবার জিতের নায়িকা হিসেবে বড়পর্দায় আসছেন ইধিকা পাল?

প্রতিবেদক: বুলবুল আহমেদ

ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের অভিনয়ের গুণেই শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। সুপারস্টার দেবের সঙ্গে একের পর এক সিনেমায় জুটি বেঁধে ইতোমধ্যে সিনেমাপ্রেমী দর্শকদের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন তিনি। এবার টালিপাড়ার আরও এক প্রথম সারির নায়কের বিপরীতে রূপালি পর্দায় দেখা যেতে পারে এই অভিনেত্রীকে।

মিডিয়া পাড়ায় গুঞ্জন উঠেছে, দেবের পর এবার টলিউড সুপারস্টার জিতের নায়িকা হিসাবে বড়পর্দায় হাজির হতে পারেন ইধিকা পাল। বিশ্বস্ত গণমাধ্যমের সূত্রে জানা গেছে, পরিচালক পথিকৃৎ বসুর আগামী সিনেমায় জিতের বিপরীতে অভিনয়ের জন্য ভাবা হয়েছে ইধিকাকে। এসকে মুভিজের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এই প্রজেক্টটি নিয়ে ইতিমধ্যে টালিউডে বেশ জল্পনা শুরু হয়েছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency