| বঙ্গাব্দ

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হচ্ছেন কে, জানালেন স্কালোনি

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-09-2026 ইং
  • 29660 বার পঠিত
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হচ্ছেন কে, জানালেন স্কালোনি
ছবির ক্যাপশন: আর্জেন্টিনার নতুন অধিনায়ক হচ্ছেন কে, জানালেন স্কালোনি

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হচ্ছেন ক্রিশ্চিয়ান রোমেরো

প্রতিবেদক: বুলবুল আহমেদ

লিওনেল মেসি জাতীয় দল ছাড়ার পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হতে যাচ্ছেন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি।

কোচ স্কালোনি জানান, মেসি ও নিকোলাস ওতামেন্দির পর রোমেরো আগে থেকেই দলের তৃতীয় অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বলেন, ‘কুতিই অধিনায়ক হবে। সে আগে থেকেই লিও আর ওতার পরের অধিনায়ক ছিল।’ এছাড়া এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো দে পল ও লাউতারো মার্তিনেজও দলের প্রয়োজন অনুযায়ী আর্মব্যান্ড পরতে পারেন বলে জানান তিনি। ২৮ বছর বয়সী ক্রিশ্চিয়ান রোমেরো এর আগে বিভিন্ন ম্যাচে তিনবার আর্জেন্টিনার অধিনায়কত্ব করার অভিজ্ঞতা অর্জন করেছেন। আগামী ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency