ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে পাকিস্তানের ফখর জামান
প্রতিবেদন: বিডিএস বুলবুল আহমেদ
ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন পাকিস্তানের অভিজ্ঞ ওপেনার ফখর জামান। সর্বশেষ ১০ ম্যাচে বিভিন্ন সংস্করণ মিলিয়ে চারটি সেঞ্চুরি ও চারটি ফিফটি করেছেন বাঁহাতি এই ব্যাটার।
বর্তমানে খান রিসার্চ ল্যাবরেটরিজের হয়ে প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এ খেলছেন ৩৬ বছর বয়সী ফখর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুই ইনিংসে ১২৮ ও ৭৭ রান করে নিজের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন তিনি।
লাল বলের ক্রিকেটে এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ২০৫ রান করেন ফখর। প্রথম ইনিংসে ১৩৬ বলে ১৬টি চার ও দুটি ছক্কার সাহায্যে ১২৮ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ৭৭ রান।
ফখরের দুর্দান্ত ছন্দের শুরু পাকিস্তান সুপার লিগের শেষ দিকে। লাহোর কালান্দার্সের হয়ে টুর্নামেন্টের শেষ চার ম্যাচে তিনটি ফিফটি ও একটি সেঞ্চুরি করেন তিনি।
ওই চার ম্যাচে ফখরের রান ছিল ৮৪, ১০৩, ৬১ ও অপরাজিত ৫৮। তবে তাঁর দারুণ পারফরম্যান্স সত্ত্বেও লিগ পর্ব থেকেই বিদায় নেয় লাহোর কালান্দার্স।
এরপর আগস্টে পাকিস্তান গ্রিনসের হয়ে জাতীয় চ্যাম্পিয়ন্স কাপে খেলেন ফখর। তিন ম্যাচে ২৬৯ রান করেন তিনি, যার মধ্যে ছিল দুটি সেঞ্চুরি। দুর্দান্ত ব্যাটিংয়ের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
সাদা বলের ক্রিকেটে ধারাবাহিকতার পর প্রথম শ্রেণির ক্রিকেটেও ফখরের এমন ফর্ম পাকিস্তান দলের নির্বাচকদের জন্য ইতিবাচক বার্তা হয়ে উঠতে পারে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |