| বঙ্গাব্দ

মেসির বিদায়ী ম্যাচে থাকবেন ডি মারিয়া

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 21-09-2026 ইং
  • 24476 বার পঠিত
মেসির বিদায়ী ম্যাচে থাকবেন ডি মারিয়া
ছবির ক্যাপশন: ম্যাচে থাকবেন ডি মারিয়া

প্রতিবেদন: বিডিএস বুলবুল আহমেদ

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে ঘরের সমর্থকদের সামনে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানাবেন লিওনেল মেসি। বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আবেগঘন এই ম্যাচ।

মেসির বিদায়ী আয়োজনে দর্শক হিসেবে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন আর্জেন্টিনার সাবেক তারকা আনহেল ডি মারিয়া। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্লাউসুরা টুর্নামেন্টে আর্জেন্তিনোস জুনিয়র্সের বিপক্ষে রোজারিও সেন্ট্রালের গুরুত্বপূর্ণ জয়ের পর মিক্সড জোনে কথা বলেন ডি মারিয়া। সেখানে তিনি জানান, ৫ অক্টোবর বানফিল্ডের বিপক্ষে রোজারিও সেন্ট্রালের ম্যাচের পর বুয়েনস আয়ার্সেই থেকে যাওয়ার পরিকল্পনা তাঁর।

ডি মারিয়া বলেন, ‘আমাকে স্টেডিয়ামে যেতেই হবে, তাই না? আমাকে গিয়ে দেখতেই হবে। আমরা ৫ তারিখে বানফিল্ডের বিপক্ষে খেলব, তাই সম্ভবত সেখানেই থেকে যাব। এটা তো আমার পথেই পড়ে, আমি সেখানে থাকব।’

মেসির বিদায়ের গুরুত্ব তুলে ধরে সাবেক এই আর্জেন্টাইন উইঙ্গার বলেন, ‘এত বছর পর লিওকে ছাড়া একটি দল! এটি কঠিন হবে। বিশেষ করে আর্জেন্টিনা ও পুরো বিশ্বকে সে যা কিছু দিয়েছে, তার পর। আমরা সেই শেষ দিনটা উপভোগ করব।’

আর্জেন্টিনার তিন ম্যাচের প্রীতি সিরিজে বেনিনের বিপক্ষের ম্যাচটিই হবে মেসির একমাত্র উপস্থিতি। রদ্রিগো দে পল, নিকোলাস ওতামেন্দি ও জিওভানি লো সেলসোর মতো দীর্ঘদিনের সতীর্থরাও ওই উপলক্ষে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া ২০২২ বিশ্বকাপজয়ী দলের অন্য সদস্যদেরও পরিবারসহ গ্যালারি থেকে ম্যাচটি দেখার আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency