| বঙ্গাব্দ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে খালাস, আপিল বিভাগে রায় বহাল

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 03-03-2025 ইং
  • 4603730 বার পঠিত
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে খালাস, আপিল বিভাগে রায় বহাল
ছবির ক্যাপশন: আপিল বিভাগে রায় বহাল

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে খালাস, আপিল বিভাগে রায় বহাল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। সোমবার (৩ মার্চ) আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) লিভ টু আপিল আবেদন খারিজ করে দেন। বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।

গত বছরের ২৭ নভেম্বর হাইকোর্টে খালেদা জিয়াকে এই মামলায় খালাস দেয়া হয়েছিল। হাইকোর্টের রায়ে শুধু খালেদা জিয়াকেই নয়, মামলার অন্য দুই আসামিকেও খালাস দেয়া হয়।

এই মামলার অন্য আসামিরা হলেন—খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব প্রয়াত হারিছ চৌধুরী, তার তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

সম্প্রতি দুদক ও রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করে। তবে খালেদা জিয়ার আইনজীবীরা জানান, এই মামলায় ৩৩ জন সাক্ষীর কেউই দুর্নীতি প্রমাণ করতে পারেনি। তারা আরো বলেন, উল্টো মামলায় রাষ্ট্রপক্ষের দায়িত্ব পালন করা ব্যক্তিদেরকে বিভিন্ন সময়ে পুরস্কৃত করেছে তৎকালীন সরকার।

এখন, আপিল বিভাগের রায়ে এই মামলায় খালেদা জিয়াকে দেওয়া খালাসের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেলো।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency