কাউকে বিশেষভাবে ভালো লাগতে শুরু করলে মানুষের স্বাভাবিক আচরণেও দেখা দেয় নানা পরিবর্তন। কখনো প্রিয় মানুষটির মেসেজের অপেক্ষায় বারবার ফোন দেখা, আবার কখনো তার সামান্য প্রতিক্রিয়াতেই আনন্দিত হয়ে ওঠা—এমন অভ্যাস তৈরি হয় অজান্তেই। মুখে অনুভূতির কথা স্বীকার না করলেও দৈনন্দিন কিছু আচরণে প্রকাশ পেয়ে যেতে পারে মনের গোপন কথা।
বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তি সক্রিয়তা, কথা বলার অজুহাত খোঁজা কিংবা ছোটখাটো তথ্য মনে রাখার মতো বিষয়গুলো অনেক সময় বিশেষ কাউকে ভালো লাগার ইঙ্গিত দেয়। চলুন জেনে নেওয়া যাক, কাউকে পছন্দ করলে মানুষের মধ্যে সাধারণত যে পাঁচটি মজার অভ্যাস দেখা যায়।
সাধারণত যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সময় দেন না, বিশেষ কাউকে ভালো লাগার পর তিনিও সেখানে বেশি সক্রিয় হয়ে উঠতে পারেন।
কখনো পছন্দের গানের অংশ, কখনো কফির কাপ, আবার কখনো ঘুরতে যাওয়ার ছবি কিংবা সূর্যাস্তের দৃশ্য দিয়ে স্টোরি দেওয়ার প্রবণতা বাড়ে। এসব পোস্ট সবার জন্য দেওয়া হলেও মনে মনে অপেক্ষা থাকে নির্দিষ্ট একজনের প্রতিক্রিয়ার।
বিশেষ মানুষটি স্টোরি দেখেছেন কি না, কোনো ইমোজি দিয়েছেন কি না কিংবা মন্তব্য করেছেন কি না, সেদিকে থাকে বাড়তি নজর। তার কাছ থেকে সামান্য সাড়া পেলেও মন ভালো হয়ে যায়।
পছন্দের মানুষের সঙ্গে যোগাযোগ রাখার ইচ্ছা থেকেই অনেকে খুঁজে বের করেন বিচিত্র সব উপলক্ষ। কখনো এমন প্রশ্ন করেন, যার উত্তর আগে থেকেই জানা। আবার কখনো অপ্রাসঙ্গিক কোনো মিম পাঠিয়ে কথোপকথন শুরু করেন।
কোনো সিনেমা দেখেছেন কি না, নতুন কোনো গান শুনেছেন কি না কিংবা পুরোনো কোনো ঘটনা মনে আছে কি না—এমন সাধারণ বিষয়ও দীর্ঘ আলাপের কারণ হয়ে ওঠে।
মূলত কথোপকথন শেষ না করে আরও কিছুক্ষণ চালিয়ে যাওয়ার ইচ্ছাই এসব অজুহাতের পেছনে কাজ করে।
নিজের দৈনন্দিন জীবনের অনেক বিষয় ভুলে গেলেও পছন্দের মানুষটির ছোট ছোট তথ্য মনে রাখতে শুরু করেন অনেকে।
যেমন:
এসব তথ্য কথাবার্তার সময় স্বাভাবিকভাবে তুলে ধরার প্রবণতাও দেখা যায়। এর মাধ্যমে বোঝানোর চেষ্টা থাকে, মানুষটির কথা মনোযোগ দিয়ে শোনা হয়েছে এবং তার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে।
বন্ধুদের আড্ডায় যিনি সব সময় হাসিখুশি ও প্রাণবন্ত, পছন্দের মানুষটির সামনে গেলেই হয়তো তিনি চুপচাপ হয়ে যান। আবার কেউ কেউ উল্টো অকারণে বেশি কথা বলতে শুরু করেন কিংবা সামান্য বিষয়েও হাসতে থাকেন।
অনেকের মধ্যে নিজের পোশাক, হাঁটাচলা, বসার ধরন ও কথা বলার ভঙ্গি নিয়ে বাড়তি সচেতনতা তৈরি হয়। কেউ আবার অস্বস্তি ঢাকতে ফোনে ব্যস্ত থাকার অভিনয় করেন।
মজার বিষয় হলো, নিজের পরিবর্তনটি আড়াল করার চেষ্টা করলেও আশপাশের বন্ধুরা অনেক সময় বিষয়টি আগেই বুঝে ফেলেন।
পছন্দের মানুষের কাছ থেকে পাওয়া একটি সাধারণ বার্তা, ছোট্ট প্রশংসা কিংবা একটি ইমোজিও তখন বিশেষ গুরুত্ব পেতে শুরু করে।
কখনো সেই মেসেজের স্ক্রিনশট বন্ধুদের গ্রুপ চ্যাটে পাঠানো হয়। এরপর শুরু হয় নানা ধরনের বিশ্লেষণ। কেন এমন কথা বললেন, কোন ইমোজি দিয়ে কী বোঝাতে চাইলেন কিংবা উত্তর দিতে এত সময় নিলেন কেন—এসব প্রশ্ন নিয়ে চলে দীর্ঘ আলোচনা।
এমনকি একটি সাধারণ হাসি বা ছোট্ট কথোপকথনও বন্ধুদের কাছে বড় কোনো ঘটনার মতো মনে হতে পারে।
কারও প্রতি আকর্ষণ তৈরি হওয়া মানুষের স্বাভাবিক অনুভূতি। তবে সেই অনুভূতি প্রকাশ না করার চেষ্টা করলেও অনেক সময় ছোট ছোট আচরণে তা ফুটে ওঠে।
বিশেষ একজনের জন্য বাড়তি সময় রাখা, তার পছন্দ-অপছন্দ মনে রাখা কিংবা সামান্য যোগাযোগেও আনন্দ খুঁজে পাওয়ার মধ্য দিয়ে মনের অবস্থার আভাস পাওয়া যায়।
তবে এসব আচরণ একাই কারও প্রেমে পড়ার নিশ্চিত প্রমাণ নয়। ব্যক্তিভেদে অনুভূতি প্রকাশের ধরন আলাদা হতে পারে। তারপরও পছন্দের মানুষকে ঘিরে এমন ছোট ছোট পরিবর্তন অনেকের দৈনন্দিন জীবনে তৈরি করে মজার কিছু অভিজ্ঞতা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |