নিজস্ব প্রতিবেদক | ১৭ আগস্ট, ২০২৬
লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সদস্য সচিবসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের পরিচয় ও প্রেক্ষাপট আটককৃতরা হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সদস্য সচিব মাহদী হাসান, নেতা মির্জা সুমন এবং রাকিব।
এর আগে গত রোববার ‘সর্বস্তরের ছাত্রজনতা’র ব্যানারে লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। তবে সোমবার বিকেলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মাহদীসহ তিনজন ছাড়া অন্য কোনো আন্দোলনকারীকে কোর্ট মসজিদ এলাকায় জড়ো হতে দেখা যায়নি।
পুলিশের বক্তব্য হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই ছাত্রজনতার ব্যানারে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় প্রশাসন থেকে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি। এরপরও প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা জড়ো হওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে মাহদী হাসানসহ তিনজনকে আটক করা হয়।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |