বিশেষ বিশ্লেষণে: বিডিএস বুলবুল আহমেদ
মধ্যপ্রাচ্যের রণাঙ্গন যখন উত্তপ্ত, ঠিক তখনই এক চাঞ্চল্যকর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৬ মার্চ) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইরানের সামরিক বাহিনীকে অনেকাংশেই নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এবং তারা এখন যুদ্ধ থামাতে ‘চুক্তির জন্য ভিক্ষা করছে’। ট্রাম্পের এই বক্তব্য বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
ইরানি নেতাদের সম্পর্কে ট্রাম্পের মূল্যায়ন বেশ নাটকীয়। তিনি বলেন, “ইরানিরা বোকা নন, তারা অত্যন্ত বুদ্ধিমান এবং চমৎকার আলোচক। আমি বলি তারা জঘন্য লড়াকু, কিন্তু আলোচনার টেবিলে তারা অপ্রতিদ্বন্দ্বী।” তবে যুদ্ধের ময়দানে ইরান পুরোপুরি কোণঠাসা বলে দাবি করেন তিনি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ক্ষয়ক্ষতির একটি খতিয়ান তুলে ধরেন ট্রাম্প:
ক্ষেপণাস্ত্র ও ড্রোন: ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মজুত গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা শিল্প: ধ্বংস করা হয়েছে তাদের মূল প্রতিরক্ষা শিল্প ভিত্তি।
নৌ ও বিমান বাহিনী: ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরানের নৌ ও বিমান বাহিনীকে পুরোপুরি নির্মূল করা হয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্রের ৯০ শতাংশ লঞ্চার এখন ধ্বংসস্তূপ।
তেহরান শান্তি আলোচনায় অংশ নিচ্ছে না—এমন প্রতিবেদন নাকচ করে দিয়ে ট্রাম্প বলেন, “চুক্তির জন্য তারাই ভিক্ষা করছে, আমি নই। সেখানে কী ঘটছে তা যারা দেখেছেন, তারা সবাই জানেন কেন তারা এমনটা করছে।” তবে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে কোনো চুক্তিতে রাজি হবে কি না, তা নিয়ে তিনি এখনো নিশ্চিত নন।
আরও পড়ুন:
ইরানে যুদ্ধ না থামলে তেলের বাজারে ‘মহা-বিপর্যয়’: সৌদি অর্থমন্ত্রীর চরম হুঁশিয়ারি!
ট্রাম্পের মতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘নির্ধারিত সময়ের চেয়ে অনেক এগিয়ে’ আছে। শুরুতে এই যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হওয়ার কথা থাকলেও মার্কিন বাহিনী অনেক দ্রুত লক্ষ্য অর্জন করছে বলে তিনি দাবি করেন। তাঁর ভাষায়, “আমরা ইরানকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছি। তারা পরাজিত; তারা আর ঘুরে দাঁড়াতে পারছে না।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |