জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক রিফাত রশীদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (ডিএসএস) থেকে পদত্যাগ করেছেন। গতকাল বুধবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে একটি নতুন ছাত্রসংগঠন আত্মপ্রকাশ করে।
গণতান্ত্রিক ছাত্র সংসদের ঘোষিত আহ্বায়ক কমিটিতে রিফাত রশীদকে সিনিয়র সদস্য সচিব হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে, ২৪ ঘণ্টা না পেরুতেই তিনি সংগঠনটি থেকে পদত্যাগের ঘোষণা দেন।
নতুন ছাত্রসংগঠনের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বুধবার মধুর ক্যানটিনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তারা দাবি করেন, জুলাই আন্দোলনে তাদের ভূমিকা থাকলেও নতুন কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। বিক্ষোভের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে, যার ফলে একাধিক শিক্ষার্থী আহত হন।
এদিকে, নতুন ছাত্রসংগঠনের কমিটি ঘোষণা করা হয়, যেখানে আবু বাকের মজুমদারকে আহ্বায়ক এবং জাহিদ আহসানকে সদস্য সচিব করা হয়েছে। তাদের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন এবং তাদের প্রতি শুক্রবারের মধ্যে এই বিষয়ে সমাধান চেয়ে আল্টিমেটাম দিয়েছেন।
এদিকে, গণতান্ত্রিক ছাত্র সংসদ আজ তাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |