বিএনপি নেতা আ ন ম এহসানুল হক মিলনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা: ‘বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের বৈঠকে যোগ দিতে ফিরেছিলাম’
🖋 প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ
বিএনপির নেতা এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে জরুরি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে, তাকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি জানান, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে জানতে পারেন যে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে, তবে এ বিষয়ে কোনো সদুত্তর পাননি।
আ ন ম এহসানুল হক মিলন বলেন, "আমি ব্যাংককে চিকিৎসার উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। সেখানে থাকাকালীন সময়ে জানতে পারি, বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের বৈঠকে আমাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। দলের নির্দেশনায় ২৫ অক্টোবর ঢাকায় ফিরে আসি, তবে ৩০ অক্টোবর পুনরায় ব্যাংকক যাচ্ছিলাম। যাত্রাকালে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে জানতে পারি, আমাকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।"
তিনি আরও বলেন, "বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে আমি ও আমার পরিবারসহ সর্বস্তরের বিএনপি এবং ভিন্ন মতাদর্শী ব্যক্তিবর্গের ওপর অমানবিক নির্যাতনের ইতিহাস সবাই জানে। তখন বিরোধী দলের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া অত্যাচারের একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতো।"
মিলন বলেন, "আমি ব্যক্তিগতভাবে স্বচ্ছ, গণতান্ত্রিক ও সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাসী। কখনো কোনো চক্রান্ত, ষড়যন্ত্র বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। দেশ ও মানুষের ভালোবাসায় আমাকে আমেরিকার নাগরিকত্ব ও পাসপোর্ট ত্যাগ করে রাজনীতিতে আসতে প্রেরণা দিয়েছে।"
বিএনপি ও সরকারের রাজনৈতিক পরিস্থিতি
সাংবাদিকের নাম: বিডিএস বুলবুল
আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |