জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশমালাকে ‘প্রতারণামূলক’ বললেন বিএনপি মহাসচিব"
🖋 প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত সুপারিশমালাকে ‘প্রতারণামূলক’ অভিহিত করেছেন এবং অবিলম্বে তা সংশোধনের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, "জাতীয় ঐকমত্য কমিশন তাদের রিকমন্ডেশন দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টার সইও আছে সেখানে, তিনিও এই কমিশনের চেয়ারম্যান। কিন্তু অবাক বিস্ময়ে আমরা লক্ষ্য করেছি যে, যে বিষয়গুলো নিয়ে আমরা একমত ছিলাম না, সেই বিষয়গুলোর উপর নোট অব ডিসেন্ট দিয়েছিলাম, কিন্তু সেগুলো লিপিবদ্ধ করা হয়নি।"
তিনি আরও বলেন, “এই নোট অব ডিসেন্টগুলো উপেক্ষা করা হয়েছে এবং ইগনোর করা হয়েছে। এটা তো ঐকমত্য হতে পারে না। তাহলে জাতীয় ঐকমত্য কমিশনটা করা হয়েছিলো কেনো? এই কমিশন জনগণের সাথে প্রতারণা করেছে, রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করেছে।"
ফখরুল ইসলাম আলমগীর বলেন, "এগুলো অবিলম্বে সংশোধন করা প্রয়োজন। জাতীয় ঐকমত্য কমিশন যা করেছে, তা রাজনৈতিক দলের এবং জনগণের সাথে প্রতারণা করা হয়েছে।"
এ আলোচনা সভাটি জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয়। এই সভার আয়োজন করা হয়েছিল সাংবাদিক এহসান মাহমুদের রচিত ‘বিচার সংস্কার নির্বাচন: অন্তবর্তী আমলে বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উপলক্ষ্যে।
"BNP and National Consensus Commission’s Recommendations" - The Daily Star
"Mirza Fakhrul’s Response on National Consensus" - Bangladesh Sangbad Sangstha (BSS)
"Political Dynamics and National Consensus in Bangladesh" - The Financial Express
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |