মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরান থেকে ৩৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শতাধিক ড্রোন ছুড়েছে ইসরায়েলের দিকে।
এই হামলা শুরু হয় শুক্রবার (১৩ জুন) থেকে এবং সোমবার (১৬ জুন) পর্যন্ত তা অব্যাহত থাকে।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, সোমবার সকাল পর্যন্ত ইরানি হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৫৯২ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে,
৩০টির বেশি স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিস্ফোরণ হয়
বিশেষ করে হাইফার আশপাশের এলাকায় ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষতি হয়েছে
ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণ, আগুন ও ধ্বংসযজ্ঞ
সংঘাতের পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
তাদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য ও বেসামরিক লোকজন রয়েছেন।
ইরান-ইসরায়েল উত্তেজনা বাড়তে থাকায় ভারত সরকার ইরানে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছে।
বিশেষ বিমানে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |