আখতার হোসেন: জুলাই সনদ বাস্তবায়নের ড্রাফট উপস্থাপন করতে অপারগ জাতীয় ঐকমত্য কমিশন”
📝 প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের আদেশের ড্রাফট উপস্থাপন করতে অপারগতা প্রকাশ করেছে। তিনি শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান।
আখতার হোসেন বলেন, “কমিশন আমাদেরকে জানিয়েছে যে, তারা জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করছেন, যেটাকে আমরা একটা অগ্রগতি হিসেবে দেখি। কিন্তু সেই আদেশের মধ্যকার বক্তব্য কী, সে বিষয়গুলো তারা আমাদের কাছে এখন পর্যন্ত উপস্থাপন করতে অপারগতা প্রকাশ করেছেন, যেটা আমাদেরকে এখন পর্যন্ত আশাবাদী হতে দেয়নি।”
তিনি বলেন, “কমিশন জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে যে আন্তরিকতার জায়গা থেকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রস্তুত করার কর্মসূচি হাতে নিয়েছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। তবে সেটাও যেন কোনোভাবে জুলাই ঘোষণাপত্রের মতো করে, কোনো দলের চাপে পড়ে একটা কাগুজে দলিল হিসেবে জাতির কাছে বাস্তবায়ন পরিপন্থিভাবে উপস্থাপিত না হয়, সে বিষয়ে আমরা ঐকমত্য কমিশনকে সর্বাধিক খেয়াল রাখার জন্য আহ্বান জানাই।”
এনসিপির সদস্য সচিব আরও বলেন, “আমরা প্রত্যাশা করি কমিশন যে ড্রাফট প্রস্তুত করছে, সেটা আমাদের সঙ্গে তারা শেয়ার করবেন। আমরা পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে তারপর জুলাই সনদে স্বাক্ষরের দিকে অগ্রসর হতে পারি।” তিনি জানান, এনসিপি দৃঢ়ভাবে ঐকমত্য প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করছে এবং তাদের দল দেশের মূলধারায় সংস্কারের আলোচনা চালিয়ে যাচ্ছে।
আখতার হোসেন আরও বলেন, “যতক্ষণ পর্যন্ত না জুলাই সনদের আইনি ভিত্তি পরিপূর্ণভাবে নিশ্চিত হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই চেষ্টা চালিয়ে যাব। আমরা আমাদের দাবিগুলো কমিশনের কাছে উপস্থাপন করেছি, যাতে আদেশের ড্রাফট প্রস্তুত করে এবং আমাদের সঙ্গে শেয়ার করা হয়। এভাবে যাতে জুলাই সনদ কোনো একপাক্ষিক দলীয় ড্রাফট হিসেবে জারি না হয়ে যায়, সে বিষয়ে আমরা সতর্ক।”
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |