গণতন্ত্র মঞ্চ ও ৫ দলের বৈঠক: জুলাই সনদ বাস্তবায়ন ও রাজনৈতিক সংকট সমাধান নিয়ে আলোচনা
প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
২৯ সেপ্টেম্বর, সোমবার, গণসংহতি আন্দোলনের দলীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলোর সঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং জাতীয় গণফ্রন্টের একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি রাজনৈতিক মতানৈক্য দূরীকরণ ও দেশের চলমান সংকটের উত্তরণের উদ্দেশ্যে আয়োজন করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন:
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি
নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু
জেএসডির জ্যেষ্ঠ সহ-সভাপতি তানিয়া রব
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম
বৈঠকের মূল উদ্দেশ্য ছিল জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় দলগুলোর মধ্যে বিদ্যমান মতানৈক্য দূর করা এবং বৃহত্তর ঐকমত্য তৈরি করা। গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় চালিয়ে আসছে যাতে দেশের চলমান রাজনৈতিক সংকট সমাধান ও নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
নেতৃবৃন্দ বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিচার, প্রশাসনিক সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়ার পথরেখা নিয়ে আলোচনা করেন। তারা নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করা, অংশগ্রহণমূলক গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |