"মুফতি ফয়জুল করীম: প্রকৃত পরিবর্তন ছাড়া ভাগ্য বদলাবে না"
🖋 প্রতিবেদক:
বুলবুল আহমেদ, বিডিএস
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেছেন, “আমরা আন্দোলন করি, সংগ্রাম করি কিন্তু কেন পরিবর্তন আসে না? কারণ আমাদের ভেতরে প্রকৃত পরিবর্তন নেই। জীবন দিলেও যদি চরিত্র না বদলায়, ভাগ্যও বদলাবে না।”
২৩ অক্টোবর, বৃহস্পতিবার কুমিল্লানগরীর কচুয়া চৌমুহনী এলাকায় পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, রাষ্ট্রসংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন কুমিল্লা মহানগরের সভাপতি এমএম বিলাল হোসাইন।
ফয়জুল করীম আরও বলেন, “এক বছর না যেতেই আবার সন্ত্রাস ও চাঁদাবাজি শুরু হয়ে গেছে। আমাদের মাঝে যদি প্রকৃত পরিবর্তন না আসে, তাহলে দেশের চিত্রও পাল্টাবে না।”
ফয়জুল করীম ভোটের সময় টাকার বিনিময়ে ভোট বিক্রি করার বিরুদ্ধে সতর্ক করে বলেন, “ভোট মানে তোমার ভবিষ্যৎ। যদি টাকার বিনিময়ে ভোট বিক্রি করো, তাহলে অন্তত ভালো দামে বিক্রি হও!” তিনি বলেন, “নেতা অন্যায় করে জেলে যায়, পরে বের হলে আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করি। ফুল দেওয়া অন্যায় নয়, কিন্তু অন্যায়কারীর প্রতি সম্মান দেখানো অন্যায়।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, ইসলামী আন্দোলন কুমিল্লা মহানগরের প্রধান উপদেষ্টা কামরুল হাসান খান (খোকন) এবং কুমিল্লা-৬ আসনের ঘোষিত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ।
"The Role of Islamic Movements in Bangladesh Politics" - The Daily Star
"Islamic Movements and Electoral Politics" - Dhaka Tribune
"Bangladesh's Political Landscape: A Historical Perspective" - Wikipedia
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |