প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
স্থান: ঢাকা | তারিখ: ৫ অক্টোবর ২০২৫
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে ফের বিতর্ক তৈরি হয়েছে বিএনপির নেত্রী নিলুফার চৌধুরী মনির বক্তব্য ঘিরে।
২০১৯ সালের ৬ অক্টোবর শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীরা আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে। কারণ হিসেবে বলা হয়, তিনি ফেসবুকে ভারতবিরোধী স্ট্যাটাস দিয়েছিলেন। আলোচিত এ মামলায় ট্রায়াল শেষে ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। হাইকোর্টও সম্প্রতি ওই রায় বহাল রেখেছে।
সম্প্রতি এক আলোচনায় বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলুফার মনি দাবি করেন, আবরারকে ছাত্রলীগ নয়, বরং শিবির হত্যা করেছে। তাঁর বক্তব্যে তিনি বলেন:
“আমরা ছাত্রলীগকে হেলমেট বাহিনী বলতাম। আসলে ছাত্রলীগ ওইরকম ছিল না। আসলে তারা ছিল শিবির, নিজেদের গোপন রেখে এ কাজগুলো করেছে। আবরারকে যারা হত্যা করেছে, তাদের আসামিদের উকিল ছিলেন শিশির মনির। এখান থেকেই বোঝা যায়, হত্যাকারীরা কারা।”
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিমকোর্টের আইনজীবী শিশির মনির আবরার হত্যা মামলার আসামিদের পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়ান। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা হলে তিনি আসামিপক্ষ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
আবরার ফাহাদের ছোট ভাই, বুয়েটের বর্তমান শিক্ষার্থী আবরার ফাইয়াজ নিলুফার মনি ও শিশির মনিরকে উদ্দেশ করে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন:
“এক দলের সন্ত্রাসীরা শিবির ট্যাগ দিয়ে পিটিয়ে মারে। এক দলের আইনজীবী আদালতে সেই সন্ত্রাসীদের বাঁচাতে লড়ে। এক দলের নেত্রী সেই সন্ত্রাসীদের দায়মুক্তি দিতে নতুন শিবির থিওরি বানায়। কী আর বলবো বলেন?”
এই মন্তব্য ও পাল্টা প্রতিক্রিয়া আবরার হত্যাকাণ্ড নিয়ে আবারও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। একদিকে আদালত ইতোমধ্যেই রায় দিয়েছে, অন্যদিকে নতুন রাজনৈতিক বক্তব্যে এ মামলাকে ঘিরে বিতর্ক জিইয়ে থাকছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের ক্ষোভ প্রকাশ থেকে স্পষ্ট যে, তারা চান মামলাটি নিয়ে আর কোনো বিভ্রান্তি সৃষ্টি হোক না, বরং দ্রুত ন্যায়বিচার কার্যকর হোক।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |