প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
বিরল ঘটনা ঘটেছে ফুটবলে। রেফারির লাল কার্ড দেখে সাজঘরে ফিরে সেখান থেকে ছুরি হাতে মাঠে নেমে পড়েন এক ফুটবলার। এ সময় প্রতিপক্ষ দলের এক কর্মকর্তার ওপর হামলাও চালান তিনি। এ ঘটনায় বন্ধ হয়ে যায় ম্যাচ। পরে পুলিশের হাতে গ্রেপ্তার হন ওই ফুটবলার। ঘটনার তদন্ত চলছে।
ঘটনাটি ঘটেছে ইতালির তৃতীয় বিভাগের একটি ম্যাচে। গ্যালাকটিক পাওলিনি ও অ্যাথলেটিক পারতান্নার মধ্যকার ম্যাচে গ্যালাকটিকের ১০ নম্বর জার্সিধারী ফুটবলার ডেল পাওলিনি প্রথমে প্রতিপক্ষের বেঞ্চের সামনে অশালীন অঙ্গভঙ্গি করে হলুদ কার্ড দেখেন। পরে প্রতিপক্ষ দলের এক ফুটবলারকে লাথি মারেন তিনি।
এ ঘটনার পর রেফারি ভিনসেঞ্জো পার্নিস পাওলিনিকে লাল কার্ড দেখান। তাকে বাঁচাতে গিয়ে রেফারির সঙ্গে তর্কে জড়ান গ্যালাকটিকের কোচ কালান্দ্রা। তাকেও লাল কার্ড দেখান রেফারি। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
তবে সেখানেই ঘটনার শেষ হয়নি। লাল কার্ড দেখে সাজঘরে চলে যান পাওলিনি। কয়েক মিনিট পর হাতে একটি ছুরি নিয়ে আবার মাঠে নেমে আসেন তিনি। অ্যাথলেটিক পারতান্নার বেঞ্চের কাছে গিয়ে ভয়ভীতি দেখাতে শুরু করেন। একপর্যায়ে দলের এক কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তার গলায় ছুরি ধরেন।
এ ঘটনা দেখে ম্যাচ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন রেফারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ঘটনাস্থলে আসতে হয়। প্রথমে পাওলিনিকে নিরস্ত্র করা হয়, পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে।
ঘটনার পর ইতালি ফুটবল সংস্থার কাছে লিখিত অভিযোগ দিয়েছে অ্যাথলেটিক পারতান্না। একই সঙ্গে ফুটবলার ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছে ক্লাবটি।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |