জামায়াতে ইসলামী: মাওলানা তারেক মনোয়ারের বক্তব্য দলের নয়, ব্যক্তিগত মতামত”
🖋 প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ
বাংলাদেশ জামায়াতে ইসলামী স্পষ্টভাবে জানিয়েছে, সম্প্রতি আলেম সমাজকে নিয়ে মাওলানা তারেক মনোয়ারের দেওয়া বক্তব্য দলটির অবস্থান নয় এবং এটি তার ব্যক্তিগত মতামত। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, দলের ওপর এ বক্তব্যের দায়ভার চাপানো যাবে না। জামায়াত আরও দাবি করেছে, তারেক মনোয়ারের বক্তব্যকে কেন্দ্র করে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে দলটিকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, কয়েক দিন আগে মাওলানা তারেক মনোয়ার সিরাতুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আয়োজিত এক আলোচনায় আলেমদের নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, "উক্ত বক্তব্য সম্পূর্ণ তার নিজস্ব; এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কোনো সম্পর্ক নেই।"
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “তিনি ইতোমধ্যে উক্ত বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তারপরও এই বক্তব্যের দায় জামায়াতের ওপর চাপানোর চেষ্টা দুঃখজনক ও অনভিপ্রেত।”
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরই আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমরা তাদের মুসলিম উম্মাহর রাহবার হিসেবে সম্মান করি। তারা যুগ যুগ ধরে জাতিকে সঠিক দিক-নির্দেশনা দিচ্ছেন এবং ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন।” তিনি বলেন, “তাদের মর্যাদা ক্ষুণ্ন করার মতো কোনো অবস্থান বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো গ্রহণ করেনি।”
জামায়াতের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, “এ বিষয়ে জামায়াতকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।” এটি দলটির রাজনৈতিক অবস্থান এবং আলেমদের প্রতি শ্রদ্ধার একটি প্রতিফলন।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |