প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
বাংলাদেশ প্রতিদিন অনলাইন ডেস্ক
জাতীয় গণতান্ত্রিক দল এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, “দেশে এখন গণজোয়ার সৃষ্টি হয়েছে। আলেম সমাজ থেকে নারী সমাজ—সবার মাঝে এনসিপির নেতৃত্বে ঐক্য গড়ে উঠছে। ইনশাআল্লাহ, এনসিপির নেতৃত্বেই আগামী সরকার গঠিত হবে।”
তিনি আরও বলেন, “সব হত্যাকাণ্ডের বিচার হবে। সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হবে। রাষ্ট্র সংস্কার আমাদের করতেই হবে, কারণ আমরা এখন একটি রাষ্ট্রীয় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছি।”
বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় জুলাই মাসব্যাপী এনসিপি’র ‘রাষ্ট্র সংস্কার পদযাত্রা’ উপলক্ষে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি হুঁশিয়ার করে বলেন, “কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠী আমাদের আটকে রাখতে পারবে না। এই রাষ্ট্রকে জনগণের জন্য উপযোগী করে গড়ে তুলতেই হবে।”
পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা এনসিপি প্রধান সমন্বয়ক আমান উল্লাহ পাটোয়ারী। আরও উপস্থিত ছিলেন:
শেখ রহমত উল্লাহ
আবদুল্লাহ আল আল রেদওয়ান
এমরান হোসেন
হাসান মজুমদার
স্থানীয় ও কেন্দ্রীয় এনসিপি নেতারা
পথসভা শেষে এনসিপি’র কেন্দ্রীয় নেতারা কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন, যেখানে পরবর্তী পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদক: BDS
Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |