নাটোর প্রতিনিধি:
কৃষক সেজে পাওয়ার টিলারে করে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারকালে দুই ভাইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) গোয়েন্দা টিম। রোববার (১১ মে) বিকেলে নাটোর জেলার সিংড়া উপজেলার শেরকোল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গোপালনগর দক্ষিণপাড়া এলাকার হযরত আলীর দুই ছেলে — মুক্তারুল ইসলাম (২৭) ও শহীদুল ইসলাম (২৫)। তারা পাওয়ার টিলারের চালকের সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৬৫ বোতল ফেনসিডিল পাচার করছিলেন।
রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক আলমগীর হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি গোয়েন্দা দল নজরদারি চালিয়ে জানতে পারে যে, ফেনসিডিলের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জ থেকে নাটোরের দিকে যাচ্ছে। এরপরই অভিযান পরিচালনা করা হয়।”
তিনি জানান, আটককৃত দুই ভাই চাঁপাইনবাবগঞ্জ থেকে ফেনসিডিল নিয়ে রাজশাহীর তানোর ও বাগমারা হয়ে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় প্রবেশ করেন। সেখানেই ডিএনসির সদস্যরা তাদের বহনকৃত পাওয়ার টিলার থামিয়ে চালকের সিটের নিচে লুকানো ৩৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সিংড়া থানায় হস্তান্তর করা হয় বলে জানান আলমগীর হোসেন।
উল্লেখ্য, মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাঠ পর্যায়ে নিয়মিত অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। প্রশাসনের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জনগণকে সচেতন হতে এবং যেকোনো তথ্য প্রশাসনকে জানাতে আহ্বান জানানো হয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |