গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। উপজেলার নিলফা বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।
পদত্যাগীদের মধ্যে রয়েছেন কুমলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওশের ফকির এবং একই ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী।
দুই নেতা জানান, তারা দীর্ঘ এক দশক ধরে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালন করা তাদের পক্ষে সম্ভব নয়। এ কারণেই স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তারা আরও জানান, শিগগিরই দলের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেবেন এবং এ ঘোষণার মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে তাদের সব ধরনের রাজনৈতিক সম্পর্কের অবসান ঘটেছে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পদত্যাগ কুমলী ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে সাময়িক প্রভাব ফেলতে পারে। তবে দলীয় সূত্র জানিয়েছে, শূন্য পদ দ্রুত পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |