| বঙ্গাব্দ

বিজিবির প্রতিবাদে কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের সিসিটিভি ক্যামেরা অপসারণ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 12-02-2025 ইং
  • 4592549 বার পঠিত
বিজিবির প্রতিবাদে কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের সিসিটিভি ক্যামেরা অপসারণ
ছবির ক্যাপশন: জিবির প্রতিবাদে কুড়িগ্রাম সীমান্তে

ভারতীয় বিএসএফ সীমান্তে বসানো সিসিটিভি ক্যামেরা অপসারণ করেছে

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর প্রতিবাদের পর কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বাঁশজানী সীমান্তে শূন্য রেখায় বসানো সিসিটিভি ক্যামেরা অপসারণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিএসএফ ক্যামেরাটি খুলে নেয়।

এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাসুদুর রহমান নিশ্চিত করেছেন। ৯ ফেব্রুয়ারি, এস ৯৭৮ নম্বর সীমানা পিলারের কাছে শূন্য রেখায় একটি ইউক্যালিপটাস গাছে সিসি ক্যামেরা স্থাপন করে বিএসএফ। স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে, বিজিবি বিএসএফের কাছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং ক্যামেরাটি অপসারণের দাবি করে। একাধিক আলোচনা শেষে বিএসএফ ক্যামেরা সরানোর আশ্বাস দেয়।

এদিকে, স্থানীয়রা জানান, ঝাকুয়াটারী সীমান্তে একটি মসজিদ পুনঃনির্মাণের কাজ চলছিল এবং বিএসএফ ওই মসজিদের কাছে রাতে ক্যামেরা স্থাপন করে।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency