| বঙ্গাব্দ

ওয়ান সিটিজেন ওয়ান আইডি ও নিজস্ব বাংলা এআই তৈরির উদ্যোগ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 03-11-2026 ইং
  • 50896 বার পঠিত
ওয়ান সিটিজেন ওয়ান আইডি ও নিজস্ব বাংলা এআই তৈরির উদ্যোগ
ছবির ক্যাপশন: ওয়ান সিটিজেন ওয়ান আইডি

‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালু ও নিজস্ব বাংলা এআই তৈরির উদ্যোগ সরকারের

দেশের নাগরিকদের বিচ্ছিন্ন ডিজিটাল তথ্যভান্ডার এক জায়গায় আনতে ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর পরিকল্পনা করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। পাশাপাশি নিজস্ব সার্বভৌম বাংলা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরি, সাইবার নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তি খাতে ডেটার সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব ড. মো. মামুনুর রশিদ ভুঁঞা তথ্যপ্রযুক্তি সাংবাদিক ও একাডেমিক প্রফেশনালদের সংগঠন সেন্টার ফর টেকনোলজি জার্নালিজমের (সিটিজে) নির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান। সভায় আইসিটি বিভাগের যুগ্ম সচিব মো. মজিবর রহমান উপস্থিত ছিলেন।

সভায় সচিব জানান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট, জন্মনিবন্ধন ও ট্যাক্স ফাইলসহ নাগরিকদের বিভিন্ন সরকারি ডেটাবেজ সমন্বিতভাবে এক জায়গায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তথ্যের অপব্যবহার ও জালিয়াতি প্রতিরোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে তথ্য আদান-প্রদানের সমন্বয় এবং ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশ্বস্ত ইন্টারঅপারেবিলিটি ফ্রেমওয়ার্ক তৈরির কাজও চলছে বলে জানান তিনি।

দেশের সাইবার স্পেসের নিরাপত্তা জোরদারের বিষয়ে সচিব বলেন, সাইবার সিকিউরিটি এজেন্সিকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্থাটিতে ১২০ জন জনবল নিয়োগের কার্যক্রম চলছে, যাঁদের বড় একটি অংশ হবেন কারিগরি বিশেষজ্ঞ।

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দেশের তথ্যের সার্বভৌমত্ব নিশ্চিত করতে নিজস্ব এআই মডেল এবং শেয়ারড জিপিইউ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

এ ছাড়া স্টার্টআপ বাংলাদেশ ও আইসিটি বিভাগের যৌথ উদ্যোগে উদ্যোক্তাদের অর্থায়নের বিষয়টি তুলে ধরেন সচিব। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সব সেতু ও টোল প্লাজার জন্য একটি সমন্বিত ডিজিটাল টোল ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

মতবিনিময় সভায় সিটিজের সভাপতি ও দৈনিক সমকালের সহকারী সম্পাদক হাসান জাকির বলেন, আইসিটি বিভাগের কার্যক্রম আরও স্বচ্ছ ও জনবান্ধব হওয়া প্রয়োজন। দক্ষ জনবল তৈরির নামে নামমাত্র প্রশিক্ষণের মাধ্যমে কোনো গোষ্ঠীকে অর্থ অপচয় বা তছরুপের সুযোগ দেওয়া উচিত নয়। একই সঙ্গে অপ্রয়োজনীয় প্রকল্প ও কর্মসূচি গ্রহণ না করার আহ্বান জানান তিনি।

সিটিজের মহাসচিব ও দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক সাইফ আহমাদ বলেন, প্রযুক্তি খাতের নীতি বাস্তবায়নে ডেটা প্রাইভেসি ও সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। উদ্ভাবনী প্রকল্পসহ বিভিন্ন কর্মসূচিতে দেওয়া আর্থিক সহায়তা যেন প্রকৃত উদ্যোক্তারা পান, তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে স্বজনপ্রীতি এড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

সভায় সিটিজের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—সংবাদ তৈরির প্রয়োজনে সাংবাদিকদের দ্রুত প্রয়োজনীয় তথ্য সরবরাহ, এআই ও সাইবার নিরাপত্তাসহ তথ্যপ্রযুক্তির নতুন খাত এবং কারিগরি বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে নিয়মিত কর্মশালার আয়োজন। পাশাপাশি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী কমিটি ও সভায় সিটিজের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিও জানানো হয়।

সিটিজের দাবিগুলোকে সময়োপযোগী উল্লেখ করে আইসিটি সচিব ড. মামুনুর রশিদ ভুঁঞা বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতে আইসিটি বিভাগ বদ্ধপরিকর। আন্তর্জাতিক সার্টিফিকেশন ছাড়া অন্য কোনো প্রশিক্ষণ দেওয়া হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি।

সচিব আরও বলেন, ভবিষ্যতে নামমাত্র প্রশিক্ষণের সুযোগ

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

সংবাদ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency