ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
প্রতিবেদনকারীর নাম: বিডিএস বুলবুল আহমেদ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাধা আসুক বা চেষ্টা যাই হোক না কেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, “আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। যারা কখনও ভোট দিতে পারেনি তাদের জন্য এটি হবে নতুন অভিজ্ঞতা। আবার যারা পূর্বে ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তাদেরও এবার ভালো অভিজ্ঞতা দিতে হবে। কেউ যেন বলতে না পারে—আমাকে ভোট দিতে দেওয়া হয়নি।”
সতর্ক থাকার আহ্বান
প্রফেসর ইউনূস বলেন, “যারা অন্তর্বর্তী সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা নানা রকম বাধা দেওয়ার চেষ্টা করবে। কিছু লক্ষণ ইতোমধ্যে দেখা যাচ্ছে, সামনে আরও আসবে। এজন্য আমাদের আরও সতর্ক হতে হবে। আমাদের লক্ষ্য হলো নির্বাচন আয়োজন করা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই সেই নির্বাচন হবে। নির্বাচিত সরকারের হাতে আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করব।”
নির্বাচনকে জাতীয় উৎসব হিসেবে বর্ণনা
প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করে বলেন, “এবারের নির্বাচন অনন্য। এটি শুধু অন্তর্বর্তী সরকারের নির্বাচন নয়, বরং দেশের সব মানুষের, সব রাজনৈতিক দলের নির্বাচন। এ নির্বাচনের আকাঙ্ক্ষা ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণ। সবাই যেন পরিবার-পরিজন নিয়ে ভোটকেন্দ্রে আসতে পারে এবং এই উৎসব আজীবন মনে রাখে। এ আয়োজন সফল করতে আমরা আপনাদের পূর্ণ সমর্থন চাই।”
তিনি আরও বলেন, “প্রতি পদে পদে বাধা আসবে। সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা হবে। আমরা যেন স্থির থাকি এবং একসঙ্গে সহযোগিতা করি।”
দুর্গাপূজায় শান্তি রক্ষার নির্দেশনা
আসন্ন দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “গণ্ডগোল তৈরি করার চেষ্টা হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। এবারও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।”
নুরুল হক নুরের বিষয়ে নির্দেশ
বৈঠক শেষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সহধর্মিনী মারিয়া আক্তার, সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাৎক্ষণিকভাবে নুরের
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

