| বঙ্গাব্দ

‘বছরে ৩ হাজার কোটি টাকা দেয় বিসিসিআই’

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-09-2026 ইং
  • 4881 বার পঠিত
‘বছরে ৩ হাজার কোটি টাকা দেয় বিসিসিআই’
ছবির ক্যাপশন: কোটি টাকা দেয় বিসিসিআই’

প্রতিবেদন: বিডিএস বুলবুল আহমেদ

জাতীয় ক্রীড়া আইনের আওতায় আসা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ড জানিয়েছে, ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে ‘ডিজাইনেটেড স্পোর্ট’ হিসেবে বিজ্ঞপ্তি দেওয়া হলে নতুন ক্রীড়া আইন মেনে চলবে তারা।

বিসিসিআইয়ের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের সুপ্রিম কোর্ট। অন্য জাতীয় ক্রীড়া সংস্থাগুলোর মতো কেন বোর্ডটি কেন্দ্রীয় সরকারের আইনের আওতায় আসবে না, তা জানতে চাওয়া হয়েছে।

তবে বিসিসিআই বলছে, অন্য জাতীয় ক্রীড়া সংস্থার সঙ্গে তাদের আর্থিক অবস্থান এক নয়। বেশিরভাগ সংস্থা সরকারি আর্থিক সহায়তার ওপর নির্ভরশীল হলেও বিসিসিআই সরকারের কোনো অনুদান নেয় না। বরং কর হিসেবে সরকারকে বড় অঙ্কের অর্থ দেয় বোর্ডটি।

শুক্রবার বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া বলেন, ‘আমরা নিয়মিত কর দিই। প্রতি বছর গড়ে প্রায় ৩ হাজার কোটি টাকা কর দেয় বিসিসিআই। বার্ষিক সাধারণ সভায় আমরা এই তথ্য জানিয়েছি। তথ্যটি প্রকাশের পর উপস্থিত প্রতিনিধিরা হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন।’

ক্রীড়া আইন নিয়ে বোর্ডের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর বিসিসিআই আইনের আওতায় এলে, তা স্বীকৃতি দিতে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করতে হবে। সেই বিজ্ঞপ্তি পেলেই আমরা কাজ শুরু করব।’

সুপ্রিম কোর্টে হওয়া আলোচনার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো অগ্রগতি হয়নি বলেও জানান শইকীয়া। আগামী ২৭ অক্টোবর এ বিষয়ে পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। সেদিন আদালতের কাছে বিসিসিআই নিজেদের অবস্থান ব্যাখ্যা করবে।

বিসিসিআইয়ের বক্তব্য, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও সংশোধন সম্পন্ন হলে নতুন ক্রীড়া আইন মেনে চলতে তাদের কোনো আপত্তি নেই।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency