সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
প্রতিবেদক: BDS Bulbul Ahmed
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তার বিরুদ্ধে থাকা সবগুলো ১২টি মামলায় জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় কেরানীগঞ্জ কারাগারের জেলার এ কে এম মাসুম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মোশাররফ হোসেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে ছিলেন এবং বিকেল ৫টা ৩৫ মিনিটে কারামুক্ত হন। কারাগার কর্তৃপক্ষের রক্ষীরা সেখান থেকে চলে আসেন।
জেলার বলেন, সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মোট ১২টি মামলা ছিল। সবশেষ পল্টন থানায় দায়ের করা মামলায় আজ জামিন পান তিনি।
গত বছরের ২৭ অক্টোবর গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়। চলতি বছরের ৫ আগস্ট অসুস্থতার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
সূত্র:
কেরানীগঞ্জ কারাগারের জেলার এ কে এম মাসুমের ব্রিফিং
ঢাকা মেডিকেল ও কারাগার নথি
পল্টন থানার মামলার রেকর্ড
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |