ন্যায়সংগত ও কার্যকরী বেতন কাঠামো প্রণয়নে জাতীয় বেতন কমিশন, ২০২৫ এর পরামর্শ গ্রহণ শুরু”
🖋 প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ
জাতীয় বেতন কমিশন, ২০২৫ দেশের সরকারি চাকরিজীবীদের জন্য ন্যায়সংগত ও কার্যকরী বেতন কাঠামো প্রণয়নের জন্য সবার মতামত নিতে চারটি প্রশ্নমালা উন্মুক্ত করেছে। কমিশন এ প্রক্রিয়ার মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি এবং উন্নয়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ব্যাপকভিত্তিক বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে পরামর্শ সংগ্রহ করছে।
আজ (১ অক্টোবর) থেকে শুরু হয়ে ১৫ অক্টোবর পর্যন্ত এই প্রশ্নমালা কমিশনের ওয়েবসাইট (paycommission2025.gov.bd) এ পাওয়া যাবে। সরকারি চাকরিজীবী, সাধারণ নাগরিক, সরকারি প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশন বা সমিতির সদস্যরা সংশ্লিষ্ট প্রশ্নমালায় অংশগ্রহণ করতে পারবেন।
এনপিসি-এর লক্ষ্য হলো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি টেকসই বেতন কাঠামো তৈরি করা, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি এবং উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে।
প্রশ্নমালায় ৩২টি প্রশ্ন রাখা হয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে:
মূল বেতন কত হওয়া উচিত?
বাসাভাড়া কেমন হওয়া প্রয়োজন?
মূল্যস্ফীতি বিবেচনায় কত বছর পর পর বেতন বৃদ্ধি হওয়া উচিত?
কী কী বিবেচনায় বেতন বৃদ্ধি করা উচিত?
বেতন বৃদ্ধি করলে সরকারি চাকরিজীবীদের দুর্নীতিতে কমবে কিনা?
প্রশ্নগুলোতে হ্যাঁ বা না উত্তর দিতে হবে।
অন্যদিকে, গতকাল (৩০ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।” তিনি আরও জানান, “এর জন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না, এবং চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই এ খাতে তহবিল বরাদ্দ রাখা হবে।”
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |