প্রশাসনে রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুললেন রুহুল কবির রিজভী
ঢাকা, সোমবার:
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, ছাত্রদলের সঙ্গে অতীতে জড়িত থাকার অভিযোগে প্রশাসনের অনেক মেধাবী কর্মকর্তাকে গুরুত্বহীন করা হচ্ছে এবং এর পরিবর্তে একটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পদে নিয়োগ দেওয়া হচ্ছে।
সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “বেগম জিয়ার আমলে বা তার আগে মেধার ভিত্তিতে যারা চাকরিতে সুযোগ পেয়েছিলেন, তাদের ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকা কিংবা পরিবারের কারও বিএনপি রাজনীতির কারণে আজ তাদের সরিয়ে দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, এক-এগারোর সময়ের মতো ষড়যন্ত্র করে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তার দাবি, বাংলাদেশকে ঘিরে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সম্ভাব্য নাশকতা নিয়েও শঙ্কা প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, “পূজায় নাশকতার চেষ্টা হতে পারে, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।”
প্রতিবেদক: BDS
Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |