প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
ঢাকা | ১১ আগস্ট ২০২৪
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ৩ দিনের সরকারি সফরে আজ কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময় হবে।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান। তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে সফরে থাকবেন পররাষ্ট্র, প্রবাসীকল্যাণ, বিদ্যুৎ ও জ্বালানি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বিডা চেয়ারম্যান, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূতসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
প্রথম দিন (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ড. ইউনূসের একান্ত বৈঠক হবে। এরপর প্রতিনিধি পর্যায়ের বৈঠক এবং এমওইউ স্বাক্ষর অনুষ্ঠান হবে। এসব চুক্তির মধ্যে রয়েছে—
প্রতিরক্ষা সহযোগিতা
জ্বালানি খাতে সমঝোতা
বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও মালয়েশিয়ান কোম্পানি মেমোসের চুক্তি
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও মালয়েশিয়ার আইএসআইএস-এর মধ্যে সমঝোতা
এফবিসিসিআই ও মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমআইসিসিআই) মধ্যে চুক্তি
তিনটি নোট বিনিময়ের বিষয়:
১. হালাল খাদ্য ব্যবস্থাপনা
২. ফরেন সার্ভিস একাডেমি ও মালয়েশিয়ার আইডিএফআর-এর মধ্যে সহযোগিতা
৩. উচ্চশিক্ষা খাতে দুই দেশের যৌথ উদ্যোগ
শাহ আসিফ রহমান জানান, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনসংযোগ জোরদারের বিষয়ে আলোচনা হবে। মালয়েশিয়ায় নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ ও পেশাদার কর্মীদের সুযোগ বাড়ানোও আলোচ্যসূচিতে রয়েছে।
১৩ আগস্ট প্রধান উপদেষ্টা নেগেরি সেমবিলান প্রদেশের রাজা তোয়াংকু মুহরিজের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ইউনিভার্সিটি কেবাঙ্গাসান মালয়েশিয়া থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা দেবেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সফরে বর্জ্য ব্যবস্থাপনা ও গভীর সমুদ্র মৎস্য আহরণে বিনিয়োগ আহ্বান করা হবে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায়ও অংশ নেবেন ড. ইউনূস।
সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার প্রেস উইং
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |