| বঙ্গাব্দ

শেখ হাসিনা নিজ ব্যবস্থাপনায় বক্তব্য দেন, এতে ভারতের ভূমিকা নেই’

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 08-02-2025 ইং
  • 6211262 বার পঠিত
শেখ হাসিনা নিজ ব্যবস্থাপনায় বক্তব্য দেন, এতে ভারতের ভূমিকা নেই’
ছবির ক্যাপশন: শেখ হাসিনা নিজ ব্যবস্থাপনায় বক্তব্য দেন, এতে ভারতের ভূমিকা নেই’

শেখ হাসিনার বক্তব্যে ভারতের কোনো ভূমিকা নেই: নয়াদিল্লি

আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে ভারতের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নুরুল ইসলামের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, "শেখ হাসিনা তার বক্তব্য নিজ দায়িত্বে দিয়েছেন, এর সঙ্গে ভারতের অবস্থানকে গুলিয়ে ফেলা উচিত হবে না।" তিনি আরও বলেন, "ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়।"

এদিকে, ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, শেখ হাসিনার এ ধরনের কর্মকাণ্ডকে বাংলাদেশের প্রতি শত্রুতামূলক কাজ হিসেবে বিবেচনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency