দেশের অর্থনীতি মজবুত করতে মৌলিক চিন্তা-ভাবনার পরিবর্তনের প্রয়োজন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, "দেশের ভেঙে পড়া অর্থনীতিকে মজবুত করতে হলে আমাদের চিন্তায় মৌলিক পরিবর্তন আনতে হবে।" তিনি আরও বলেন, বাংলাদেশ যে নদী এবং বিশাল সমুদ্রের কাছাকাছি, সেগুলোকে সঠিকভাবে কাজে লাগানো উচিত, কারণ এগুলো আমাদের দেশের মূল্যবান সম্পদ।
মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. ইউনূস এসব কথা বলেন। এই ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বেতার একযোগে সম্প্রচার করে।
তিনি বলেন, "আমি বরাবরই বলে এসেছি, আমাদের নদী এবং বঙ্গোপসাগর আমাদের মূল্যবান সম্পদ। আমরা এই সম্পদকে কাজে লাগিয়ে একটি ‘পানিভিত্তিক অর্থনীতি’ গড়ে তুলতে চাই।"
ড. ইউনূস বলেন, "আমরা প্রায়ই ভুলে যাই যে, বঙ্গোপসাগরের একটা অংশ আমাদের দেশের অন্তর্গত। এর পরিমাণ আমাদের মোট জমির পরিমাণের চাইতে বেশি।" তিনি আরও বলেন, "আমরা প্রায় সবসময় জমিভিত্তিক উন্নয়ন নিয়ে মাথা ঘামাই, কিন্তু বাকি পানিভিত্তিক অংশকে হিসেবের বাইরে রাখি।"
তিনি আরো বলেন, "এই বঙ্গোপসাগর আমাদের দেশের মূল্যবান অংশ, এবং এখন থেকে আমরা এটিকে একে সবসময় মাথায় রেখে অগ্রসর হবো। এই অংশের পানির ওপর দিয়ে দেশ-বিদেশের সঙ্গে বাণিজ্য করবো। এর মাধ্যমে পুরো পৃথিবীকে আমাদের প্রতিবেশী বানাবো।"
ড. ইউনূস বলেন, "এই পানির মধ্যে রয়েছে অফুরন্ত মৎস্য সম্পদ, যা প্রতি বছর ফসল দেয়। এর নিচে আছে অফুরন্ত গ্যাস। এই সম্পদগুলোকে কাজে লাগানোর মাধ্যমে আমরা দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে পারি।"
তিনি বলেন, "এই সম্পদগুলো নিয়ে আমাদের চিন্তা-ভাবনা করতে হবে, যেন আমরা সঠিকভাবে এগুলো ব্যবহার করতে পারি এবং দেশকে শক্তিশালী করতে পারি।"
প্রধান উপদেষ্টা আরও বলেন, "আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে এই মৌলিক চিন্তা-ভাবনার পরিবর্তনের ওপর। আমাদের উচিত পানির সম্পদকে কাজে লাগিয়ে নতুন অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি তৈরি করা, যা দেশের উন্নতি এবং ভবিষ্যত প্রজন্মের জন্য ফলপ্রসূ হবে।"
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |