আজকের দিনে ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল স্ক্রিন ছাড়া কাজের কথা ভাবাই কঠিন।
অনেকেই দিনের বড় একটা সময় একটানা স্ক্রিনের সামনে কাটান। এর ফলে চোখে দেখা দিতে পারে নানা সমস্যা—যেমন:
চোখ শুকিয়ে যাওয়া
চোখে জ্বালা
ঝাপসা দেখা
এমনকি মাথাব্যথাও
তাই, কাজের মাঝেই চোখকে বিশ্রাম দেওয়া অত্যন্ত জরুরি।
প্রতি ২০ মিনিট পর পর অন্তত ২০ সেকেন্ড স্ক্রিন থেকে চোখ সরিয়ে ২০ ফুট দূরের কিছু দেখুন।
এই ২০-২০-২০ নিয়ম চোখের ক্লান্তি কমাতে অত্যন্ত কার্যকর।
কাজের ফাঁকে উঠে চোখে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
তবে পানি দিতে হবে ধীরে ও আলতো করে — কখনোই জোরে ঝাপটা দেবেন না।
বিরতির সময় চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকুন।
এতে চোখের পেশিগুলো রিল্যাক্স করতে পারে এবং দৃষ্টিশক্তি কিছুটা আরাম পায়।
একটানা স্ক্রিনে তাকিয়ে থাকা থেকে বিরত থাকুন।
ঘরের জানালা দিয়ে বাইরের দিকে তাকান বা অন্য দিকে চোখ ঘুরিয়ে নিন।
অন্ধকার ঘরে স্ক্রিনে কাজ করলে চোখে অতিরিক্ত চাপ পড়ে।
তাই, কাজের সময় আশপাশে যথেষ্ট আলো থাকা উচিত।
চোখে শুষ্কতা বা জ্বালাপোড়া হলে নিজে নিজে আইড্রপ ব্যবহার করবেন না।
চোখ খুব সংবেদনশীল অঙ্গ, চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করলে ক্ষতি হতে পারে।
ঘুম থেকে উঠে বা ঝিমুনি কাটাতে অনেকে চোখে-মুখে পানি ছিটান।
কিন্তু জোরে চোখে পানি ছিটানো একেবারেই ঠিক নয়। এতে চোখের পাতার টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে বা ব্যথা হতে পারে।
পরিষ্কার ঠাণ্ডা পানি দিয়ে ধীরে ধীরে চোখ ধোওয়া।
হ্যাঁ, এতে সময় একটু বেশি লাগলেও এটি নিরাপদ ও স্বাস্থ্যকর।
প্রতিদিনের এই ছোট ছোট অভ্যাসগুলোই চোখকে সুস্থ রাখতে সাহায্য করে।
দীর্ঘ সময় স্ক্রিনে কাজ করার আগে ও পরে চোখের বিশ্রাম নিশ্চিত করুন।
অবশ্যই, চোখে কোনো জটিলতা দেখা দিলে চোখের চিকিৎসকের পরামর্শ নিন।
১৯৫০ সালের পর থেকে টেলিভিশনের আবির্ভাব, ৮০’র দশকে কম্পিউটার বিপ্লব, এবং ২০০৭-এর পর থেকে স্মার্টফোনের ব্যাপক ব্যবহারের ফলে স্ক্রিন টাইম বৃদ্ধি মানুষের চোখের উপর গভীর প্রভাব ফেলেছে।
বিশেষ করে ২০২০ সালের কোভিড মহামারিতে ঘরে বসে অনলাইন ক্লাস, ওয়ার্ক ফ্রম হোম, ও ভার্চুয়াল মিটিং-এর কারণে মানুষের স্ক্রিন নির্ভরতা আগের যেকোনো সময়ের চেয়ে বহুগুণে বেড়ে যায়।
এই প্রেক্ষাপটে চোখের যত্ন নেওয়া এখন শুধু স্বাস্থ্য সচেতনতাই নয়, বরং প্রয়োজনীয় জীবনব্যবস্থা।
প্রতিবেদক: BDS Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |