প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
বাংলাদেশ প্রতিদিন অনলাইন ডেস্ক
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, “গণঅভ্যুত্থানে অনেকে নিহত ও আহত হয়েছেন। তারা শুধু নির্বাচনের জন্য এই আন্দোলন করেনি। তরুণ সমাজকে বলবো—চাঁদাবাজি, খুন, দুর্নীতির সহযোগী হবেন না।”
শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের সামনে দলের জেলা ও মহানগর কমিটির আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, “মানুষ এখন ইসলামী শাসন দেখতে চায়। আমি এখানে আসার পর অনেক হিন্দু ভাই বলেছে—আগস্টের পর ওলামারা মন্দির পাহারা দিয়েছেন। ঢাকার সমাবেশেও বিভিন্ন ধর্মের ভাইয়েরা আমাদের সঙ্গে সংহতি জানিয়েছেন।”
তিনি আরও বলেন, “পিআর পদ্ধতির বিকল্প কেউ চিন্তা করলে সে দেশপ্রেমিক হতে পারে না।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন:
গাজী আতাউর রহমান – সিনিয়র যুগ্ম-মহাসচিব
মুফতি মাসুম বিল্লাহ – মহানগর সভাপতি
মাওলানা মঈনুদ্দিন আহমাদ – জামায়াতে ইসলামী
আব্দুল জাব্বার – জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ সভাপতি
সিরাজুল মামুন – খেলাফত মজলিশ
নুর হোসেন – মহানগর সহ-সভাপতি
ডা. সাইফুল ইসলাম – জয়েন্ট সেক্রেটারি
মাওলানা শামসুল আলম – সাংগঠনিক সম্পাদক
মাহদি হাসান – প্রশিক্ষণ সম্পাদক
মুফতি আবদুল হাকিম আদ দিফায়ী – জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ
মাওলানা রেজাউল করিম – শিক্ষক ফোরাম
প্রতিবেদক: BDS
Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |