| বঙ্গাব্দ

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের রাজ্যসভায় আলোচনা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 07-02-2025 ইং
  • 4775611 বার পঠিত
শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের রাজ্যসভায় আলোচনা
ছবির ক্যাপশন: শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের রাজ্যসভায় আলোচনা

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের রাজ্যসভায় আলোচনা

ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কেরালার সিপিএম সাংসদ জন বৃত্তাস পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতি বর্ধন সিং-এর কাছে লিখিত প্রশ্নে জানতে চান, বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে কিনা, চেয়ে থাকলে তার কারণ কী এবং ভারত সরকারের প্রতিক্রিয়া কী।

জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতি বর্ধন সিং জানান, বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে, কারণ হিসেবে তারা উল্লেখ করেছে যে, ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে আশ্রয় নেওয়ার আগে তিনি বিভিন্ন অপরাধ করেছেন। তবে এ বিষয়ে ভারত সরকার এখনও বাংলাদেশকে কোনো সিদ্ধান্ত জানায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং তখন থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। এরপর গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য নয়াদিল্লির কাছে একটি কূটনৈতিক চিঠি পাঠায় ঢাকা।

এদিকে, শেখ হাসিনার ভারতে অবস্থানকালে দেওয়া বক্তব্যকে 'মিথ্যা ও উস্কানিমূলক' আখ্যা দিয়ে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার জোরালো প্রতিবাদ জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব বক্তব্য বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত হানছে এবং বাংলাদেশ বিরোধী বিদ্বেষমূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারত সরকারের অবস্থান স্পষ্ট না হওয়ায় বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency