নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬
জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন এবং সঞ্চালন লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের কারণে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (২ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের আওতাধীন সব ফিডারে শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার আওতাধীন এলাকাগুলোর মধ্যে রয়েছে—বনপাড়া পৌরসভা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, নগর, গোপালপুর ও চান্দাই ইউনিয়ন এবং দুয়ারিয়া ইউনিয়নের আংশিক এলাকা।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে। কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে তার আগেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
সূত্র: নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |