কক্সবাজারের টেকনাফে আহত স্ত্রী বন্যহাতির পাশে অবস্থান করছে একটি পুরুষ হাতি। অসুস্থ সঙ্গীকে আগলে রাখা এবং চলাফেরায় সহযোগিতা করার দৃশ্য স্থানীয়দের নজর কেড়েছে। এ সময় পুরুষ হাতিটির চোখ দিয়ে পানি ঝরতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
সোমবার (১৬ নভেম্বর) ভোরে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি মিনি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় হাতি দুটি লোকালয়ে নেমে আসে। এদের মধ্যে একটি পুরুষ ও একটি স্ত্রী হাতি রয়েছে। তবে স্ত্রী হাতিটি ডান পায়ে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে পাহাড় থেকে নেমে আসা হাতি দুটি খেলার মাঠে অবস্থান নিলে শিলখালী বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়। বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে হাতি দুটিকে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় স্ত্রী হাতিটির ডান পায়ে আঘাতের চিহ্ন শনাক্ত করা হয়।
পরে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের প্রাণিচিকিৎসককে খবর দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) চিকিৎসক দল ঘটনাস্থলে এসে হাতিটির চিকিৎসা শুরু করবে বলে জানা গেছে।
জাহাজপুরা এলাকার বাসিন্দা মো. শফিক জানান, অসুস্থ স্ত্রী হাতিটির পাশেই অবস্থান করছে পুরুষ হাতিটি। চলাফেরার সময় পুরুষ হাতিটি বারবার স্ত্রী হাতিটিকে এগিয়ে যেতে সহযোগিতা করছে। এ সময় তার চোখ দিয়ে পানি ঝরতে দেখা গেছে। পায়ের তীব্র যন্ত্রণায় স্ত্রী হাতিটি ঠিকমতো মাটিতে পা ফেলতে পারছে না। দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করা হলে হাতিটির শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে শিলখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ও তার দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাশাপাশি আহত হাতিটির কাছে গিয়ে কেউ যেন বিরক্ত বা আক্রমণ না করেন, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |