📅 প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫
🖋️ লেখক: বিডিএস বুলবুল আহমেদ
বিদেশে উচ্চশিক্ষার নামে কোটি টাকার অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানার অর্থ পাচার মামলায় BSB Global Network-এর চেয়ারম্যান খায়রুল বাশার বাহারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ এ আদেশ দেন।
মঙ্গলবার সকালে আসামিকে আদালতে হাজির করে সিআইডির উপপরিদর্শক খালিদ সাইফুল্লাহ।
মামলার তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন মুহাম্মদ শামসুদ্দোহা সুমন ও কাইয়ুম ইসলাম নয়ন।
আসামিপক্ষে জামিন ও রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন কাজী আনিসুর রহমান ও মারুফা আক্তার।
শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার (১৪ জুলাই) ধানমন্ডি এলাকা থেকে খায়রুল বাশারকে গ্রেফতার করে সিআইডি।
৪ মে মামলাটি দায়ের করেন সিআইডির এসআই রুহুল আমিন।
মামলার অভিযোগ অনুযায়ী:
খায়রুল বাশার, তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশার
ভুয়া ও চটকদার বিজ্ঞাপন দিয়ে ১৪১ শিক্ষার্থীর কাছ থেকে ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৬৮০ টাকা হাতিয়ে নেন।
প্রতিশ্রুতি ছিল উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর, কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি।
এ ঘটনায় বহু পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন—এই মামলাটি শুধু একটি প্রতিষ্ঠানের দুর্নীতির উদাহরণ নয়, বরং বাংলাদেশের বিদেশগামী শিক্ষার্থীদের নিরাপত্তা ও নির্ভরযোগ্য শিক্ষা-পরামর্শ প্রতিষ্ঠান চিহ্নিত করার প্রয়োজনীয়তাকে সামনে আনছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |