| বঙ্গাব্দ

শিক্ষক দিবসের র‍্যালিতে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক গ্রেপ্তার

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 05-10-2026 ইং
  • 32009 বার পঠিত
শিক্ষক দিবসের র‍্যালিতে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক গ্রেপ্তার
ছবির ক্যাপশন: গ্রেপ্তার শিক্ষক আবুল হাশেম ভূঁইয়া ও ব্যানারের লোগো

শিক্ষক দিবসের র‍্যালিতে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে শেখ হাসিনার নামসংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ব্যবহৃত ব্যানারটিও জব্দ করা হয়েছে। Pasted text

সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার তিল্লি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার শিক্ষক আবুল হাশেম ভূঁইয়া (৪৮) দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের বাসিন্দা এবং তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‍্যালির আয়োজন করা হয়। বিদ্যালয় থেকে বের হয়ে র‍্যালিটি তিল্লি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল— ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ।’ বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, আবুল হাশেম ভূঁইয়াকে একটি বিশেষ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার শিক্ষক দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

সূত্র: কালবেলা

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency