প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, "এই মুহূর্তে আমাদের প্রস্তুতি জাতীয় নির্বাচন নিয়ে। স্থানীয় নির্বাচন নিয়ে আমাদের কোনো প্রস্তুতি নেই। আমাদের ফোকাস জাতীয় নির্বাচন। নির্বাচনের জন্য ফুল গিয়ারে প্রস্তুতি চলছে।"
গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, "প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি।"
গত বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানায়, বৈঠকে দুজনের মধ্যে ওয়ান টু ওয়ান আলোচনা হয়েছিল।
বৈঠক সম্পর্কে জানতে চাইলে, সিইসি জানান, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ এবং নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছিল। তিনি বলেন, “নির্বাচনের বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক।” তবে, নির্বাচনের তারিখ নিয়ে কোন নির্দিষ্ট আলোচনা হয়নি বলে তিনি নিশ্চিত করেন।
নাসির উদ্দিন আরও বলেন, “বিভিন্ন বিষয়ে সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হয়। শুধু প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করাটা কিন্তু সরকারের সঙ্গে দেখা করা নয়। জেলখানার কয়েদির মতো পদে পদে কোথাও গেলাম তা তো আর জানানো সম্ভব নয় আমার।”
লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে জানানো হয়েছিল, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে। তবে এই সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নে সিইসি বলেন, “নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো কথা হয়নি। সময় এলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা জানানো হবে।”
প্রতিবেদক: BDS
Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |