ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আংশিক প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। এতে সংগঠনটির সাবেক সভাপতি সাদিক কায়েম ভিপি এবং বর্তমান সভাপতি এস এম ফরহাদকে জিএস পদে মনোনীত করা হয়েছে।
সোমবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে এ প্যানেল ঘোষণা করা হয়।
প্যানেলে সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রয়েছেন ইকবাল হায়দার, কমনরুম-রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আছেন খান জসীম, যিনি গত বছর এক ঘটনায় চোখ হারান।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন সংগঠনের বর্তমান অর্থ সম্পাদক নুরুল ইসলাম সাব্বির। ক্রীড়া সম্পাদক পদে আছেন আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ এবং সমাজসেবা সম্পাদক পদে শরিফুল ইসলাম মুয়াজ।
সাদিক কায়েম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী এবং মাস্টারদা সূর্য সেন হলের আবাসিক ছিলেন। তার বাড়ি খাগড়াছড়ি শহরে। অন্যদিকে এস এম ফরহাদ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এবং কবি জসিম উদ্দিন হলের আবাসিক। তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতির দায়িত্বেও রয়েছেন।
ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিনে বিশ্ববিদ্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। একই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) প্যানেলও মনোনয়ন ফরম সংগ্রহ করবে।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |