জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন দুই সহোদর, টাঙ্গাইল-২ ও টাঙ্গাইল-৫ আসনে প্রার্থী আব্দুস সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু
প্রতিবেদনকারি: বিডিএস বুলবুল আহমেদ
ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৫:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক পরিবারের দুই সহোদরকে মনোনয়ন দিয়েছে। প্রথম দফায় টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনে প্রার্থী করা হয়েছে সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুকে, এবং দ্বিতীয় দফায় টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন তার ছোট ভাই, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
এছাড়া, টাঙ্গাইল-৫ আসনে প্রথম দফায় প্রার্থী ঘোষণা না করায় অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছিল। তবে নতুন তালিকা ঘোষণার মাধ্যমে সেই উৎকণ্ঠা অবসান হয়েছে।
অবশ্য, আবদুস সালাম পিন্টু একাধিকবার টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এবং ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
অপরদিকে, সুলতান সালাউদ্দিন টুকু এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তিনি ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন, এবং বর্তমানে বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার মামলা ও গ্রেফতারের মুখোমুখি হয়েছেন।
সূত্র:
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়, ঢাকা
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |