যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। ১ ফেব্রুয়ারি, শনিবার, দক্ষিণ গাজার খান ইউনিস ও গাজা সিটিতে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয় ইয়ারদেন বিবাস (৩৪), কিথ সিগেল (৬৫) এবং অফার ক্যালদেরন (৫৩) নামে তিন ইসরায়েলি নাগরিককে।
হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তি পাওয়া এই তিন জিম্মির বিনিময়ে শনিবারই ইসরায়েল ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। মুক্তির সময় কোনও বিশৃঙ্খলা হয়নি, তবে আগের বৃহস্পতিবারের হস্তান্তরের সময় কিছু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল।
এই বন্দি বিনিময় হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির চুক্তির আওতায় হয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |