চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন মিচেল মার্শ: ইনজুরির কারণে খেলবেন না অজি অলরাউন্ডার
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ পিঠের চোটের কারণে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া শুক্রবার (৩১ জানুয়ারি) এক বিবৃতিতে জানায়, মার্শের পিঠের নিচের দিকে ব্যথার কারণে তিনি টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না।
সম্প্রতি বোর্ডার-গাভাস্কার সিরিজে ব্যাট হাতে খুব একটা ভালো পারফর্ম করেননি মিচেল মার্শ। তার ফিটনেস নিয়ে বেশ কিছু আলোচনা চলছিল, এবং সিরিজের শেষ ম্যাচে তিনি ওয়েবস্টারের কাছে জায়গা হারান। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিশ্রামে থাকলেও, ইনজুরির কারণে তিনি টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না।
এদিকে, মিচেল মার্শের বদলি হিসেবে গুঞ্জন রয়েছে যে, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেতে পারেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |